,

সেন্টমার্টিনে ট্রলারডুবি : ১৯ জনকে আসামি করে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার : বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার সকালে কোস্টগার্ড কর্মকর্তা এম্ এস ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া এলাকার সৈয়দ আলমকে প্রধান আসামি করা হয়েছে। এদিকে, এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত আটক আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনার মঙ্গলবার জীবিত উদ্ধার ৭২ জনকে টেকনাফ থানা হেফাজতে রাখা হয়েছে। আজ সকালে আবদুল্লাহ নামে আরও একজনকে উদ্ধার করে সেন্টমার্টিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে মোট ৭৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

তিনি বলেন, উদ্ধারকৃতদের পরবর্তী সময়ে কোথায় রাখা হবে সে নির্দেশনা দেবেন আদালত। পুলিশ আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে।

মানবপাচারের জন্য মালয়েশিয়াগামী ট্রলারটির পরিচালনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার আটজনই রোহিঙ্গা ও স্থানীয় নাগরিক বলেও জানান প্রদীপ কুমার দাস।

প্রসঙ্গত, সোমবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া সাগর উপকূল হয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন থেকে ৩ থেকে ৪ নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায় একটি ট্রলার।

পরে মাছ ধরার জেলেদের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়। গতকালই ভাসমান অবস্থায় ৭২ জনকে জীবিত উদ্ধার করা হয়। ট্রলারে ১৩৮ জন যাত্রী ছিল। অন্যান্যরা এখনো নিখোঁজ বলে জানিয়েছে কোস্টগার্ড।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর