,

মাতারবাড়ী চ্যানেলে টাগশিপ ডুবি: চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী চ্যানেলের মুখে টাগশিপ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। তার নাম জিয়াং হং চেন।

শনিবার দুপুরের দিকে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিয়াং হং চেন মাতারবাড়ি বন্দরে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, গেল ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশিপ ডুবির ঘটনা ঘটে। তারপর থেকে নিখোঁজ ছিলেন চীনা এই নাগরিক। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবুরিরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করবে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর