,

এনু-রুপনসহ ১০ জনের বিরুদ্ধে দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য

news-image

আদালত প্রতিবেদক : মানিলন্ডারিং আইনের মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা পুরান ঢাকার দুই ভাই এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও রুপন ভূঁইয়াসহ ১০ জনের বিরুদ্ধে দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। রাজধানীর সূত্রাপুর থানার ওই মামলায় আজ বৃহস্পতিবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিন মামলাটিতে সাক্ষ্য দেন মোহাম্মদপুর থানার এএসআই (নিরস্ত্র) তোফাজ্জল হোসেন এবং রাঙামাটি জেলার লংগদু থানার এএসআই (নিরস্ত্র) মনিরুল হক বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২৮ এপ্রিল সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

মামলার অপর আসামিরা হলেন- জয়গোপাল সরকার, মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, শহিদুল হক ভূঁইয়া, পাভেল রহমান, নবীর হোসেন শিকদার, তুহিন মুন্সি ও সাইফুল ইসলাম। তাদের মধ্যে শিপলু, রশিদুল, শহিদুল ও পাভেল মামলার শুরু থেকে পলাতক রয়েছেন। তুহিন জামিনে আছেন। অপর পাঁচ আসামি কারাগারে আছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ২৬ নভেম্বর রাজধানীর সূত্রাপুর থানায় মামলাটি করেন র‌্যাব-৩ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) আবুল বাশার। মামলাটি তদন্ত করে পরের বছর ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন সিআইডি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ছাদেক আলী।

অভিযোগপত্রে বলা হয়, এনু ও রুপন অপর আট আসামির সহযোগিতায় মতিঝিল ওয়ান্ডারার্স ক্লাবের অবৈধ ক্যাসিনো ব্যবসা করতো। ব্যবসা থেকে অর্জিত আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করার জন্য জব্দ করা ৮৮ লাখ ৩৫ হাজার ৮০০ টাকাসজ দুই কেজি ৯০৮ দশমিক ৯৫ গ্রাম স্বর্ণালংকার, যার মূল এক কোটি ২০ লাখ টাকা আড়াল করে। ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে সূত্রাপুর থানাধীন বানিয়ানগর-৩১ নম্বর বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। গত বছরের ৩১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগগঠন করেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড