,

আ. লীগ কচুপাতার শিশিরবিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন। আওয়ামী লীগ কচুপাতার শিশিরবিন্দু নয় যে টোকা লাগলেই পড়ে যাবে।

তিনি বলেন, দেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দুঃসময়ের কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না।

আজ বৃহস্পতিবার সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতা কে, কেইবা তাদের আন্দোলনের নেতা- জানতে চেয়ে সেতুমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) দলেই গণতন্ত্র নেই, তারা আজ নানা ভাগে বিভক্ত।

বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ আজ ভিক্ষা দেয়-মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন-অর্জনে বিশ্বের বিস্ময়। শেখ হাসিনার সততা ও নেতৃত্বের জন্য সারা দুনিয়ার মানুষ আজ প্রশংসা করছে।

বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশের উন্নয়ন-অর্জন ধ্বংস হয়ে যাবে; সেই সঙ্গে গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাও ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা