,

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে ট্রলিতে আলু পরিবহনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জুয়েল ফকির (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরের দিকে সদর উপজেলার চরমশুরার ফকির কান্দি গ্রামে এই হত্যা কাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ৫টি বসতঘরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর চালানো হয়।

জানা গেছে, আলু পরিবহনের ট্রলিকে কেন্দ্র করে ইউপি সদস্য মন্টু দেওয়ানের ভাই ঝন্টু দেওয়ানের সাথে একই ওয়ার্ডে আওয়ামী লীগে সভাপতি হারুন ফকিরের মধ্যে কয়েকদিন যাবত বিরোধ চলে আসছে। সেই বিরোধকে কেন্দ্র করে ঝন্টু দেওয়ান গ্রুপ হামলা চালিয়ে জুয়েল ফকিরকে হত্যা করে বলে অভিযোগ করে স্বজনরা।

নিহতের স্বজনরা জানান, ট্রলিতে আলু উঠানো নামানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ ইউপি সদস্য মন্টু দেওয়ানের ভাই ঝন্টু দেওয়ান, দেলোয়ার, নান্নু হাজী ও মাসুদরা ভোর রাতে গ্রামে অর্তকিত হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গ্রাম পুরুষ শূণ্য করে ফেলে। পরে নিহত জুয়েল ফকির হামলার ভয়ে মসজিদে আশ্রয় নিতে যাওয়ার সময় তাকে ধরে নিয়ে চকের মাঝে গুলিকরে ও চোখ উপরে ফেলে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে। এ সময় গ্রামের নারীরা একত্রিত হয়ে জুয়েলের লাশ ছিনিয়ে এনে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এই হত্যা কাণ্ডের ঘটনা ঘটেছে। তবে নিহত জুয়েল ফকিরের পায়ে গুলির চিহৃ দেখা গেছে। গুলিতে নিহত হয়েছে কিনা তা ময়না তদন্তের পরে জানা যাবে।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু