,

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (৩০ মার্চ) রাতে মোহাম্মদ নাঈম আলী ওরফে নাঈম বিন সাদ ওরফে মুজাহিদ আল হিন্দ (১৯) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, একটি মেমোরি কার্ড ও পাঁচটি উগ্রবাদী বই উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার এটিইউ এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নাঈম আলী অনলাইনে উগ্রবাদী প্রচারণা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

ওয়াহিদা পারভীন আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ফেক আইডি ব্যবহার করে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। তার বিরুদ্ধে কলাবাগান থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু