,

লক্ষ্মীপুরে আ’লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা

news-image

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান।

বুধবার (৩০ মার্চ) সকালে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছে। ঘটিনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়ালখালীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ মামলায় যুবলীগ নেতা রাহিদ হাসান, মেজবাহ উদ্দিন হেলাল, রাকিব, সাদ্দাম, সুখী, বিপ্লব, মাহফুজ, জিল্লুসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে একই ঘটনায় গত শনিবার (২৬ মার্চ) রামগতি থানায় ১৭০ নেতাকর্মীর নামে রামগতি পৌর আওয়ামী লীগের সভাপতি সাঈদ পারভেজ মামলা করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার দিন আওয়ামী লীগের এক নেতা তাদের ওপর হামলার ঘটনায় মামলা করেন। ওইদিন ঘটনাস্থল থেকে দুইজনকে আটকের পর গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

২৬ মার্চ সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফিরছিলেন বিএনপি নেতা-কর্মীরা। এসময় তারা মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন স্লোগান দেয়। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাঠি-সোটা নিয়ে তাদের ধাওয়া করে। পরে বিএনপি নেতা-কর্মীরাও পাল্টাধাওয়া করে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন বলে নেতারা দাবি করেন।

 

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী