,

সাবেক এমপির বাড়িতে বোমা হামলা: দুইজনের যাবজ্জীবন

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দীন আহম্মেদের বাড়িতে বোমা হামলায় দুইজন নিহতের আলোচিত মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার বিশেষ দায়রা ও জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন, দৌলতপুর উপজেলার চামনাই গ্রামের মৃত বিদ্যান আলীর ছেলে ইসলাম ওরফে মরু (৫০) এবং একই উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে জাহিদুল ইসলাম ওরফে বোমা জাহিদ (৫৫)।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাদের পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। এছাড়া এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে তৎকালীন এমপি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দীন আহম্মেদ তার বসার ঘরে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছিলেন। এ সময় কক্ষের মধ্যেই দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং আফাজ উদ্দিন আহম্মেদসহ বেশ কয়েকজন আহত হন। ওইদিনই আফাজ উদ্দিনের ছেলে এজাজ আহাম্মেদ মামুন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের নামে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর এ মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না