,

মেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় মা নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ১৪ নম্বরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশাআরোহী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে তার দুই মেয়ে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে নেভি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবিনা ইয়াছমিন (৩১) তার দুই মেয়ে হুমায়রা ও রাহিয়াকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন।

সাবিনার ভাই মো. মামুন জানান, সাবিনার বাসা ভাষানটেক বিআরপি কলোনিতে। বড় মেয়ের স্কুলে পরীক্ষা থাকায় দুপরে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে তিনজন রিকশায় স্কুলে যাচ্ছিলেন। পথে নেভি মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে ট্রাস্ট পরিবহনের একটি বাস তাদের রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে আহত হন তারা। পরে পথচারীরা তাদের প্রথমে স্থানীয় মার্কস হাসপাতালে নিয়ে যায়; সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সাবিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, সাবিনার লাশ মর্গে রাখা হয়েছে। আর দুই মেয়ে সামান্য আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু