,

স্ত্রীর লাশ পড়ে ছিল খাটের ওপর, স্বামী ঝুলছিলেন ফ্যানে

news-image

আশুলিয়া সংবাদদাতা : ঢাকার আশুলিয়ায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহে তারা আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মোতালেব মণ্ডলের বাড়ি থেকে সাইদুল ইসলাম (৩২) ও শাহানাজ পারভীন দম্পতির লাশ উদ্ধার করা হয়। তারা ওই বাড়িতে ভাড়া থাকতেন। তাদের বাড়ি নওগাঁর মান্দা থানায়। শাহানাজ স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সাইদুল সৌদি আরবে থাকতেন। গত ৩ মার্চ দেশে আসেন।

শাহানাজের ফুপাতো বোন শিরিনা আক্তার বলেন, ‘সকালে আমি তাদের দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে তারা বলে একটু পরে খুলি। তারা বের না হওয়ায় আমি অফিসে চলে যাই। পরে জানতে পারি আমার বোনকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে সাইদুল।’

পুলিশ জানায়, দুপুরের দিকেও তারা বের না হওয়ায় প্রতিবেশীরা গিয়ে ঘরে ঢুকে দুজনের লাশ দেখতে পান। সাইদুলের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল, আর শাহানাজের মরদেহ পড়ে ছিল খাটের ওপর।

আশুলিয়া থানার এসআই কাজী নাসের বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু