,

চট্টগ্রামে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে নারীর আত্মহত্যা

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ইয়াছমিন আক্তার (২০) নামে এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার বিকালে উপজেলার কালোয়ারপাড়া গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছমিন আক্তার একই ইউনিয়নের কাজিরপাড়ার সিএনজিচালিত অটোরিকশাচালক মো. ফোরকানের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্বামী স্ত্রী কয়েকটি এনজিও থেকে ঋণ নেন। ঋণের কিস্তি ঠিকমতো পরিশোধ করতে না পারায় তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে প্রায় এক মাস পূর্বে স্বামীকে নিয়ে স্ত্রী শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে যান। সেখানেই ঘরের বীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে ইয়াছমিন আক্তার আত্মহত্যা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা সাদিয়া জানান, গলায় ফাঁস লাগিয়ে মারা যাওয়া এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহত নারীর লাশ উদ্ধার করে। নিহতের গলা ছাড়া শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর