,

ঘরের চাবি দেওয়ার কথা বলে ছয় বছরের শিশুকে ধর্ষণ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুলে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হারুনুর রশিদ (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আজ রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুটির বাবা।

মামলা সূত্রে জানা যায়, শিশুটির মা-বাবা মিরপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত বুধবার সকালে ওই দম্পতি কাজে বের হন। এ সময় রুমে তালা দিয়ে চাবি ভুক্তভোগী মেয়ের স্কুলব্যাগে রাখেন। কিন্তু মেয়েকে চাবির কথা বলতে ভুলে যান। মেয়েটি তার মা-বাবার সঙ্গেই বের হয়। সকাল ১০টায় স্কুল ছুটি হলে বাসায় ফিরে ঘরে তালা মারা দেখে সে পাশের বাসার হারুনুর রশিদের কাছে চাবির কথা জিজ্ঞাসা করলে তিনি মেয়েটিকে বলে তার কাছে চাবি রয়েছে। এরপর রুমের ভেতর নিয়ে মেয়েটিকে মুখ চেপে কয়েক দফা ধর্ষণ করে। এ সময় অন্য এক শিশু দেখে ফেলায় তাকে হুমকি দেয় অভিযুক্ত বৃদ্ধ। ঘটনার পর দিন মেয়েটি তার বাবা-মাকে ঘটনা খুলে বললে বিষয়টি তারা বাড়ির মালিককে জানান। কিন্তু বাড়ির মালিক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করেন তার মা-বাবা।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার এসআই হোসনা আফরোজ জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু