,

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ঢাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরের একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে আশিকুর রহমান নামের ওই ছাত্রকে তুলে নেওয়া হয়।

আশিকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার সন্ধান দাবিতে আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আশিকুরের বাবা মো. সিরাজুল ইসলামও এতে অংশ নেন।

মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘ইচ্ছা হলো আর কাউকে তুলে নিয়ে যাওয়া হলো, এটি সবার মধ্যেই উদ্বেগের জন্ম দেয়। শিক্ষক হিসেবে আমরা নিজেরাও নিরাপদ বোধ করি না। আশিকুরকে তুলে নিয়ে যাওয়ার সময় দায়িত্বরত পুলিশ সদস্য তুহিন একটি নম্বর (মোবাইল) দিয়ে গিয়েছিলেন। সেই নম্বরে আজ আমরা কল করলে তুহিন বলেছেন, সেখানে তিনি ছিলেন না, প্রশিক্ষণে আছেন। এটা স্পষ্ট যে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে আশিকুরকে তুলে নিয়ে গিয়ে এখন অস্বীকার করা হচ্ছে।‘

সিরাজুল ইসলাম অভিযোগ করেন, এ ঘটনায় শাহবাগ ও লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ ফিরিয়ে দিয়েছে। আশিকুরকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে বলেছে পুলিশ।

আজিমপুরে একই বাসায় আশিকুরের সঙ্গে থাকেন তার বন্ধু মো. মুহসীন৷ তিনি জানান, ‘গতকাল রাতে ডিবি পরিচয়ে আমাদের পাশের বাসা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের সদস্য সন্দেহে কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়। তখন আশিকুরকেও তুলে নিয়ে যাওয়া হয়।‘ আশিকুরকে নিয়ে যাওয়ার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জানতে চাইলে তারা আমাদের বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানান, আশিকুরকে পুলিশ ধরে নিয়েছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত নন। এ বিষয়ে জানার চেষ্টা করছেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর