,

আদালতে হাজিরা দিতে আসা আসামিদের ওপর হামলা

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলার হাজিরা দিতে আসা আসামিদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের ১০৪ নাম্বার কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

আদালতের সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে জিয়া, জামাল, ফরিদ ও সানাউল্লাহ নামে চারজন এজাহারভুক্ত আসামি জেলা ও দায়রা জজ আদালতের ২০১ নং কক্ষে হাজিরা দিতে যাচ্ছিলেন। এ সময় ১০৪ নং রুমের সামনে মামলার বাদী আরাফাত হোসেন সিফাত ও পৌর কাউন্সিলর সাজ্জাত হোসেন সাগরসহ বেশ কয়েকজন তাদের ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে হামলা করে। এ সময় তাদের বাধা দিলে ধ্বস্তাধস্তি হয়।

এক পর্যায়ে আদালতের প্রসেসর গণি গাজী, নজরুল ইসলাম ও মেম্বার ওমর আলী কাজীকে হেনস্থা করে জামা ছিঁড়ে ফেলে হামলাকারীরা।

কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন ভূইঁয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্ট থেকে চার আসামি জামিন নিয়ে আসার পর মুন্সীগঞ্জ আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এখান থেকে যাওয়ার সময় হাতাহাতির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু