,

পুলিশ পরিচয়ে তুলে নিয়ে ধর্ষণ : মোস্তাক ডাকাতসহ গ্রেপ্তার ৩

news-image

কক্সবাজার প্রতিনিধি : পুলিশ পরিচয়ে কক্সবাজার আদালতপাড়া থেকে নারীকে তুলে নিয়ে ধর্ষণের মামলার প্রধান আসামিসহ তিনজনকে দশটি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। তবে মামলার দুই নম্বর আসামি পুলিশ পরিচয়দানকারী মো. রাসেল এখনও অধরা।

গতকাল শুক্রবার রাতে নবগঠিত ঈদগাঁও উপজেলার নাপিতখালী থেকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং ৯টি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।

আজ শনিবার কক্সবাজারে র‌্যাব-১৫ এর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-ঈদগাঁওয়ের ফকিরাবাজার এলাকার ফিরোজ আহমদ ওরফে মোস্তাক ডাকাত, নুরুল ইসলাম ও শরীফ ওরফে শরীফ কোম্পানি। তাদের মধ্যে ফিরোজ ও শরীফ উপজেলার শীর্ষ সন্ত্রাসী এবং ডজনখানেক মামলার আসামি বলে র‌্যাব জানিয়েছে।

তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, চাঁদাবাজি, পাহাড় কাটা, বনের গাছ কেটে বিক্রি, পরিবেশ ধ্বংস, হত্যা-ধর্ষণ, অপহরণ, ডাকাতি, মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান র‌্যাব-১৫ এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম।

তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শীর্ষ ডাকাত মোস্তাক ও শরীফ বিভিন্ন অপরাধের হোতা। তারা দীর্ঘদিন এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

গত ১৪ মার্চ কক্সবাজার আদালত চত্বর থেকে ফিরোজ ও শরীফের নেতৃত্বে এক নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর