,

পৃথিবীর উষ্ণতা বাড়াচ্ছেন ষাটোর্ধ্বরা!

news-image

অনলাইন ডেস্ক : কম বয়সীদের চেয়ে ৬০ বা তার বেশি বয়সীরা পরিবেশে বেশি পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গমন করছেন বলে জানিয়েছে সাম্প্রতিক একটি গবেষণা। যে গ্যাস বিশ্বের দ্রুত হারে উষ্ণায়নের প্রধান কারণ। ইউরোপীয় ইউনিয়নে থাকা ২৭টি দেশ, ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও নরওয়ের নাগরিকদের ওপর এ গবেষণা চালিয়েছেন নরওয়েইজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এনটিএনইউ) পরিবেশবিজ্ঞানীরা।

বৃহস্পতিবার গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক পরিবেশবিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নেচার ক্লাইমেট চেঞ্জ’-এ। গবেষণাপত্রটি জানিয়েছে, পরিবেশে বেশি মাত্রায় গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য ষাটোর্ধ্বরা আক্ষরিক অর্থেই, ‘ব্যাড গাই’।

গবেষকরা দেখেছেন, ২০০৫ থেকে ২০১৫, এই ১১ বছরে ষাটোর্ধ্বরা বিশ্বে গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাড়িয়েছেন মোট নির্গমনের আট শতাংশ। ২০০৫-এ ষাটোর্ধ্বরা গ্রিনহাউস গ্যাসের মোট নির্গমনের ২৫ শতাংশের জন্য দায়ী ছিলেন। আর ২০১৫ সালে সেই দায়-বৃদ্ধির হার বেড়ে হয়েছে ৩৩ শতাংশ।

যার অর্থ, ২০০৫-এ বিশ্বে বাড়তি গ্রিনহাউস গ্যাস নির্গমনের এক-চতুর্থাংশের জন্য দায়ী ছিলেন ষাটোর্ধ্বরা। ১১ বছর পর ২০১৫-এ সেই দায় বেড়ে এক-তৃতীয়াংশ হয়েছে।

গবেষকদলের অন্যতম সদস্য এনটিএনইউ বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি বিভাগের অধ্যাপক এডগার হার্ৎজউইচ বলেছেন, আমাদের গবেষণায় দুটি প্রজন্মের ষাটোর্ধ্বরাই ধরা পড়েছেন। একটি প্রজন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। অন্যটি তার পরের প্রজন্মের।

গবেষকরা দেখেছেন, ২০০৫ থেকে সময় যতই এগিয়েছে এ ব্যাপারে ততই তরুণতরদের চেয়ে বেশি ‘খরচে’ হয়ে উঠেছেন ষাটোর্ধ্বরা। ৩০ থেকে ৪৪ বছর বা ৪৫ থেকে ৫৯ বছর বয়সীরা ২০০৫ সালে যে পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী থাকতেন, তার চেয়ে কিছুটা কম পরিমাণে ওই গ্যাস নির্গমন করতেন সেই সময়ের ষাটোর্ধ্বরা। কিন্তু তার পর ২০১৫ সালে দেখা গেছে, ষাটোর্ধ্বরা এ ব্যাপারে বেশি ‘খরচে’ হয়ে পড়েছেন অনেক তরুণ ৩০ থেকে ৪৪ বছর বয়সীদের চেয়ে। আর ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের সঙ্গে এ ব্যাপারে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন।

গবেষকরা জানিয়েছেন, যে ধারাবাহিকতা তারা দেখেছেন, তাতে নিশ্চিতভাবেই বলা যায়- গত সাত বছরে (২০১৫ থেকে ২০২১) এ ব্যাপারে এখনকার ষাটোর্ধ্বরা আরও বেশি খরচে হয়ে পড়েছেন ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের চেয়ে। সূত্র : সায়েন্সব্লগ ডটকম।

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬