,

কিয়েভে রুশ হামলায় প্রাণ গেল রুশ সাংবাদিকের

news-image

অনলাইন ডেস্ক : কিয়েভে রুশ হামলায় ধ্বংসযজ্ঞের খবর সংগ্রহ করতে গিয়ে গোলাবর্ষণে রুশ নারী সাংবাদিক ওকসানা বাউলিনা নিহত হয়েছেন। রাশিয়ার একটি স্বতন্ত্র সংবাদমাধ্যম দ্য ইনসাইডার-এ কর্মরত ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দ্য ইনসাইডার জানায়, রাজধানীর পোদিল জেলায় রুশ বাহিনীর গোলাবর্ষণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের ভিডিও ধারণের সময় নিহত হন ওকসানা।

প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এক টুইটে বলেছে, ইউক্রেনের কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় রুশ সাংবাদিক ওকসানা বাউলিনা নিহত হয়েছেন। তিনি রাশিয়ার অনুসন্ধানী একটি সাইটের সাংবাদিক ছিলেন। সাংবাদিকেরা অবশ্যই যুদ্ধের লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির সঙ্গে তার ইউটিউব চ্যানেলে কয়েক বছর কাজ করার পর ওকসানাকে রাশিয়া ছাড়তে হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি দক্ষিণ, পূর্ব ও উত্তর তিন দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ বাহিনী। রাজধানী কিয়েভের তিন দিক ঘিরে অগ্রসর হওয়ার চেষ্টা করছে তারা। তবে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ ও পাল্টা হামলার কারণে সামনে এগোতে তাদের বেগ পেতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না