,

মানিকগঞ্জে ইউপি সদস্যের লাশ উদ্ধার

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরহাদ হোসেনের (৫০) লাশ উদ্ধার করেছে ‍পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে এক প্রতিবেশীর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফরহাদ হোসেন বরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই গ্রামের মৃত দারোগালীর ছেলে।

জানা গেছে, গতকাল বুধবার বিকেলে বাড়ি থেকে বের হন ইউপি সদস্য ফরহাদ হোসেন। রাত ১০টার দিকেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। রাতে তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল ৮টায় এক প্রতিবেশীর বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু