,

মাকে ক্ষুদেবার্তা পাঠিয়ে রিসোর্টে পর্যটকের ‘আত্মহত্যা’

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের কলাতলীর একটি রিসোর্ট থেকে মোহাম্মদ ফয়সাল ওরফে হৃদয় (২১) নামের এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রিসোর্টের ১০৮ নম্বর কক্ষে তার লাশ পাওয়া যায়।

হৃদয় কুমিল্লার দেবিদ্বারের আলী আকবরের ছেলে। তবে তার পরিবার ঢাকার কামরাঙ্গীচরে বসবাস করে।

হোটেল কর্তৃপক্ষ ও পরিবারের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন জানান, বুধবার সকালে কলাতলীর হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্টে কক্ষ ভাড়া নেন হৃদয়। বৃহস্পতিবার সকালে তাকে নাশতাও করতে দেখেছেন রিসোর্টের লোকজন। কিন্তু দুপুরে বের না হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেখে সিলিং ফ্যানের সঙ্গে হৃদয়ের নিথর দেহ ঝুলছে।

পুলিশ কর্মকর্তা জানান, কোনো একটা বিষয়ে পরিবারের সঙ্গে ছেলেটির ঝগড়া হয়েছে বলে শুনেছি। ওই বিষয়ে তার মাকে মোবাইলে ক্ষুদেবার্তাও পাঠিয়েছিলেন হৃদয়। তার মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর