,

ছাদ থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শুক্রাবাদ এলাকায় বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন আকাশ রায় (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আজ বুধবার সকালে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আকাশ রায় রংপুর পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামের রতন রায়ের ছেলে। তিনি ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। শুক্রাবাদের এক ভবনে বন্ধুদের সঙ্গে মেসে থাকতেন তিনি।

ওই শিক্ষার্থীর বন্ধুরা জানান, শুক্রাবাদের এক চারতলা বাড়ির তৃতীয় তলায় তারা পাঁচজন মিলে মেস করে থাকেন। আজ ভোরে ভবনের নিচে ‘রক্তাক্ত অবস্থায়’ তাকে পড়ে থাকতে দেখা যায়। সে সময় তার মুখ দিয়ে ‘হারপিকের গন্ধ’ পাওয়া যাচ্ছিল। আর তার ফোনটি পাওয়া যায় বাসার ছাদে।

আকাশ হারপিক খেয়ে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা বন্ধুদের। তবে ময়নাতদন্তের আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আজ সকাল ৭টার দিকে বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কীভাবে আকাশের মৃত্যু হয়েছে তা তদন্তের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান ঢামেক পুলিশ ফাঁড়ির এই পরিদর্শক।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু