,

চাঁদপুরে নদী থেকে ড্রেজার সরিয়ে নিচ্ছেন বালু উত্তোলকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : নদী কমিশনের নির্দেশ জারির ১২ ঘণ্টার মধ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে শত শত ড্রেজার সরিয়ে ফেলেছেন অবৈধ বালু উত্তোলন চক্রের সদস্যরা। গতকাল মঙ্গলবার চাঁদপুরের নদী এলাকার বাসিন্দারা জানান, দুদিন আগেও বালু উত্তোলনকারীদের দাপট ছিল সীমাহীন। কিন্তু গতকাল থেকে হঠাৎ তারা উধাও হয়ে গেছে। এমনকি অনেকে ড্রেজার ফেলে সটকে পড়েছেন।

এদিকে নদী রক্ষা কমিশনের আনুষ্ঠানিক নির্দেশনা হাতে পেলে জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে। নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সুপার মো. কামরুজ্জামান জানান, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অফিসিয়ালি নির্দেশনা পেলেই আমরা কাজ শুরু করব। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী বলেন, আমাদের নদী রক্ষা কমিশনের নির্দেশনা মানতে হবে। নির্দেশনা আসার পর আমাদের প্রস্তুতিরও একটি বিষয় থাকে। সব প্রক্রিয়া সম্পন্ন করেই প্রশাসন ব্যবস্থা নেবে।

এ বিষয়ে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। দু’একদিনের মধ্যে অফিসিয়ালি তাদের চিঠি দেওয়া হবে। নদীর অভিভাবক হিসেবে নদী রক্ষা কমিশন করা হয়েছে। আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করতেই হবে।

গত কয়েক বছর ধরেই চাঁদপুরে নদী থেকে বালু উত্তোলন চলছে। এর পেছনে রয়েছে ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার লোকজন। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে চাঁদপুরে নদীভাঙন ঠেকানো যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় সম্পদ ইলিশসহ নদীর জীববৈচিত্র্য। নদীভাঙন ঠেকাতে বিভিন্ন সময় সরকারি দপ্তর ও স্থানীয়রা বিরোধিতা করলেও বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছিল না। এমন বাস্তবতায় চাঁদপুরের নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে উদ্যোগ নেয় চাঁদপুর জেলা প্রশাসন। এগিয়ে আসেন জেলা আওয়ামী লীগসহ স্থানীয়রা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনেরও টনক নড়ে।

সবশেষ জেলা প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার পানিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য অধিদপ্তর, বিআইডাবিউটিএ, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জাতীয় নদী রক্ষা কমিশন। বৈঠকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও দেওয়া হয় নির্দেশ।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান