,

পামঅয়েলের দাম লিটারে কমল ৩ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : সয়াবিন তেল লিটারে ৮ টাকা কমানোর পর এবার পামঅয়েলের দর কমানো হলো লিটারে তিন টাকা। দুই স্তর থেকে ভ্যাট প্রত্যাহার ও আমদানি পর্যায়ে ৫ শতাংশ রেখে বাকিগুলো প্রত্যাহারের পর এই দাম কমানো হয়েছে। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পাম তেল বিক্রি করা হবে ১৩০ টাকা লিটার দরে। গত ৬ ফেব্রুয়ারি এই তেল লিটারে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগে গত ২০ মার্চ সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮ টাকা

কমিয়ে লিটারপ্রতি সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করেছিল। সেদিনই জানানো হয়েছিল, পামওয়েলের বিষয়ে সিদ্ধান্ত পরে হবে। সরকার খোলা তেল বিক্রি বন্ধ করে দিতে চাইলেও পামওয়েল এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে খোলাই বিক্রি হয়। পণ্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ভোজ্যতেলের দাম নিয়ে তোলপাড় সবচেয়ে বেশি। এক বছর আগেও বোতলজাত তেলের লিটার ছিল ১৩৪ টাকা করে। গত ৬ ফেব্রুয়ারি তা নির্ধারণ করা হয় ১৬৮ টাকা।

ব্যবসায়ীরা মার্চ থেকে লিটারে আরও ১২ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করতে চেয়েছিল; কিন্তু সরকার রাজি না হলে সেদিন থেকে বাজারে সরবরাহে দেখা দেয় ঘাটতি। বোতলজাত সয়াবিন তেল বিক্রি তা-ও হচ্ছিল, তবে খোলা সয়াবিন ও পামওয়েল অনেক ক্ষেত্রেই পাওয়া যায়নি। সয়াবিন ও পামওয়েলের নতুন এই দাম পুরো রমজানজুড়ে থাকবে। আন্তর্জাতিক বাজার প্রেক্ষাপট বিশ্লেষণ করে দাম নির্ধারণে আবার ২২ মে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ২০ মার্চের বৈঠকে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড