,

নির্বাচন ভীতির কারণেই নেতিবাচক কথা বলে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন ভীতির কারণেই বিএনপি সবসময় এ ইস্যুতে নেতিবাচক কথা বলে।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা অবশ্যই চাই দেশে সবার অংশগ্রহণে একটি সুন্দর অর্থবহ নির্বাচন হোক। কিন্তু কোনো দল অংশগ্রহণ করবে কি করবে না, সেটি তাদের ব্যক্তিগত বিষয়। বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে। নির্বাচন ভীতির কারণেই তারা সবসময় নির্বাচন নিয়ে নেতিবাচক কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা যেভাবে অগ্নি সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মেরেছে তার অনেকগুলো মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবসহ অনেক নেতা আসামি। সেসব মামলা এখনও বিচারাধীন। আমি মনে করি, এগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত।

তিনি আরও বলেন, বিএনপি চায় তাদের এমন একটি কমিশন বা ব্যবস্থা, যেটি আগে থেকেই নিশ্চয়তা দিতে পারে, বিএনপিকে ক্ষমতায় বসানো হবে। এ ধরনের নিশ্চয়তা পেলে তারা সমাধান খুঁজে পাবে। অন্যথায় কোনো সমাধান খুঁজে পাবে না। আর নির্বাচন কমিশনসহ সুশীল সমাজ যে আলোচনায় বসছে সেটি খুবই ইতিবাচক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য