,

যশোর শিক্ষাবোর্ডে এবার ১ কোটি ২০ লাখ টাকার দুর্নীতি

news-image

যশোর প্রতিনিধি : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত টাকা ব্যয়ে কম্পিউটার ও বিভিন্ন যন্ত্রাংশ কিনে সরকারের আর্থিক ক্ষতি করার অভিযোগে মামলা করেছে দুদক। বোর্ডের সাবেক চেয়ারম্যান মোল্লা আমির হোসেনসহ ১০ জনের নামে এই মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুদকের সমিন্বত জেলা কার্যালয় যশোরে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল। দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদিক গণমাধ্যমকে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন, সাবেক সচিব ও যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোল্লা আমির হোসেন, সহকারী সচিব (কমন-সার্ভিস) মো. জাহাঙ্গীর আলম, নিরাপত্তা অফিসার মো. মনির হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন, ক্রীড়া অফিসার আ ফ ম আসাফুদৌলা, অডিট অফিসার মো. আব্দুস সালাম, হিসাব অফিসার মো. মিজানুর রহমান, সহকারী সচিব (কমন সার্ভিস) আশরাফুল ইসলাম, সিস্টেম এনালিস্ট শরিফ সালমা কোহিনুর এবং হিসাব অফিসার মোছা. জাহানারা খাতুন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা কম্পিউটার যন্ত্রাংশ ও প্রিন্টার ক্রয় বাবদ বাজারমূল্যের অতিরিক্ত এক কোটি ২০ লাখ ১৪ টাকা ব্যয় করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করার মাধ্যমে অপরাধ করেন।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও প্রিন্টার ক্রয় বাবদ মোট ব্যয় করেছে ৩ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৩৫৬ টাকা।

দুদকের অনুসন্ধান থেকে জানা যায়, ওই কেনাকাটায় বাজারমূল্য যাচাই করে যশোরের গণপূর্ত বিভাগের নিরপেক্ষ প্রকৌশলী বোর্ড কর্তৃক কেনা ওই পণ্যের প্রকৃত বাজারামূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ৩৪২ টাকা। অর্থাৎ এই কেনা-কাটায় অতিরিক্ত ১ কোটি ২০ লাখ ১৪ টাকা ব্যয় করা হয়েছে।

সরকারি বিধিবিধান লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে উল্লিখিত তিনটি অর্থবছরে অতিরিক্তি এক কোটি ২০ লাখ ১৪ টাকা ব্যয় করে সরকারে অর্থ-আত্মসাতের অভিযোগে তাদের নামে মামলা করেছে সংস্থাটি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য