,

রাঙামাটিতে সশস্ত্র দুপক্ষের গোলাগুলি, নিহত ৩

news-image

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলী উপজেলায় সশস্ত্র দুপক্ষের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে। তারা সবাই মগ পার্টির সদস্য বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। তবে দায়িত্বশীল কোনো সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজস্থলী উপজেলার পাইতংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাতে টহল শেষ করে সকালে পাইতংপাড়া এলাকায় নিজেদের আস্তানায় ফিরছিলেন মগ পার্টির সদস্যরা। এ সময় পাহাড়ে লুকিয়ে থাকা সশস্ত্র আরেকটি দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন দুপক্ষের মধ্যেই গোলাগুলি হলে তিনজন নিহত হন। যদিও এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি, এমনকি নিহতদের মগ পার্টির পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছাতে পারেনি। তাই নিহতের সংখ্যা সঠিক করে তারা বলতে পারছেন না, বিস্তারিত তথ্য পেলে পরে জানাবেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর