,

সাহসী হতে সিইসিকে তাগাদা বিশিষ্টজনের

news-image

নিজস্ব প্রতিবেদক : অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সাহসী হতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) তাগাদা দিয়েছেন বিশিষ্টজন। সেই সঙ্গে তারা নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরানো, ইভিএম ব্যবহার না করা, দলীয় সরকারের প্রভাবমুক্ত থেকে নির্বাচন করাসহ নানা পরামর্শ দিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির দ্বিতীয় ধাপের সংলাপে বিশিষ্টজন এসব কথা বলেন। সংলাপে বিভিন্ন পেশার ৩৯ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেন মাত্র ১৯ জন।

বিশিষ্টজন বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে- দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। একইসঙ্গে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা এলে বর্তমান কমিশনকে প্রয়োজনে পদত্যাগের পরামর্শও দিয়েছেন তারা।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ সংলাপে বক্তব্য দেন।

সংলাপ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, তারা বিশিষ্টজনের প্রস্তাব ও পরামর্শ শুনেছেন। এসব পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

দায়িত্ব নেওয়ার পর অংশীজনদের সঙ্গে সংলাপ করাটা ইসির একধরনের রেওয়াজ। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মাথায় ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপ করে। সেদিন ৩০ জনকে আমন্ত্রণ জানানো হলেও সংলাপে এসেছিলেন মাত্র ১৩ জন। শিক্ষাবিদদের পর আজ বিশিষ্টজনের সঙ্গে সংলাপ করল ইসি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য