,

তিন দফা দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

news-image

বিশেষ সংবাদদাতা : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ সেশনের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়াসহ তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় দুই শতাধিক শিক্ষার্থী নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে।

এর আগে গত ১৬ মার্চ একই দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেন অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। সেদিন শিক্ষকদের আশ্বাসে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন তারা। তবে বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও সমাধান না পেয়ে আবার সড়কে নেমেছেন অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমাদের ইনকোর্স পরীক্ষা নেওয়া হলেও মূল নম্বরের সঙ্গে তা যোগ করা হয় না। গণহারে ফেল করিয়ে দেওয়া হচ্ছে। আমরা সেটার স্থায়ী সমাধান চাই। গত ১৬ মার্চ আমাদের আশ্বাস দেওয়া হলেও সমাধান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে আমরণ অনশন করবো।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড