,

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ক্রিকেট খেলায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচড়া ও সোনাখোলা গ্ৰামে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক ঘণ্টা চলা সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়। এ সময় পাঁচটি বাড়ি ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। আগুন ধরিয়ে দেয়া হয় দুইটি পাটকাঠির মাচায়।

এদিকে ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ভাঙ্গা দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থানার পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু