,

গ্রাহকের অর্থ আত্মসাৎ, ইসলামী ব্যাংক কর্মকর্তার ২৩ বছর কারাদণ্ড

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে জালিয়াতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় নূর মোহাম্মদ বাশার নামে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরলরেঞ্চ এলাকায়। তিনি ইসলামী ব্যাংকের রায়পুর শাখার এসবিআইএস কর্মকর্তা ছিলেন।

দুদক সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ রায়পুর শাখায় থাকাকালীন সময়ে মিজানুর রহমান সিদ্দিক নামে এক গ্রাহকের সাড়ে ২২ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা করেন ভুক্তভোগী। পরে মামলটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন নোয়াখালীর সাবেক উপ-পরিচালক জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়। আদালতে মামলাটি পরিচালনা করেন দুদকের পিপি আবুল কাশেম।

আবুল কাশেম জানান, আসামির উপস্থিতিতে শুনানি শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাজা দেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর