,

পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় বিজ্ঞানীসহ নিহত ৩

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ট্রেনের ধাক্কায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে।

জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. শহীদুল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে গাজীপুর মহানগরের ভাগলবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময়ে ঢাকা থেকে টাঙ্গাইলগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) এক বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। নিহত বিজ্ঞানী ড. আরিফুর রহমানের (৪৫) গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানার অরুন খোলা এলাকায়।

গাজীপুরের শ্রীপুরের বরমী কাশিজুলি এলাকায় সোমবার সকাল ৬টার রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মারা গেছেন। নিহত আম্বিয়া (৫১), শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের হিলুপাড়া গ্রামের মোতালেব এর স্ত্রী।

শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাশিজুলি এলাকায় মেয়ের জামাই বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনায় পতিত হন। টঙ্গী জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ জানান, টঙ্গীর বনমালা এলাকায় রোববার সকালে রেল লাইন অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের ইঞ্জিনের সঙ্গে এক নারী (৪৫) ধাক্কা খেয়ে মাথায় গুরুতর জখম হন এবং ঘটনাস্থলে মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু