,

নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের ভেতরে গাড়ি, প্রাণ হারালেন শিক্ষক-শিক্ষার্থী

news-image

নিউজ ডেস্ক : মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলের ভেতর ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়ির (পিকআপ) চাপায় এক শিক্ষার্থী ও শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিবালয় উপজেলার টেপড়া গ্রামের সহিদুল ইসলামের মেয়ে জারিন তাসনিম (৭) ও বিদ্যালয়ের শিক্ষিকা উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কোম্পানির একটি গাড়ি (পিকআপ) স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখা হতো। সকালে শিক্ষার্থীরা খাবারের বিরতির সময় মাঠে আসে। এ সময় গাড়ির চালক গাড়িটিকে (পিকআপ) স্কুল থেকে বের করার উদ্দেশ্যে চালু করলে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলে ঢুকে পড়ে।

এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যায়। আহত হন শিক্ষিকা ফাতেমাসহ ৫-৭ জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকার মৃত্যু হয়। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা পালিয়ে গেলেও পিকআপচালককে আটক করে এলাকাবাসী।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু