,

স্মৃতির মরদেহ মিললেও খোঁজ নেই ছোট্ট আরোহীর

news-image

জেলা প্রতিনিধি : স্মৃতি রাণী বর্মণ (২০) ও আরোহী রাণী বর্মণ (৩)। দুই বোন মিলে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। প্রায় সময়ই তারা বেড়াতে যেতেন। কিন্তু এদিনই তাদের শেষ যাওয়া হবে সেটা জানা ছিল না।

মুন্সিগঞ্জের গজারিয়া ইস্পাহানি চর নিজ বাড়িতে ফেরার পথে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে তারা নিখোঁজ হন। পরে একজনের মরদেহ উদ্ধার হলেও আরোহী রাণী বর্মণ এখনও নিখোঁজ রয়েছে।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়ার ঘটনায় সে নিখোঁজ হয়। সোমবার (২১ মার্চ) ভোর ৫টায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার হলেও ভেতরে কোনো মরদেহ পাননি স্বজনরা।

স্মৃতির মরদেহ মিললেও, খোঁজ নেই ছোট্ট আরোহীর

আরোহীর খালু রিপন বর্মণ বলেন, প্রায় সময়ই বন্দরের একরামপুর এলাকায় আমাদের বাড়িতে বেড়াতে আসত তারা। কয়দিন বেড়ানোর পর আবার নিজেরাই চলে যেত। আমাদের বাড়ি থেকে রোববার দুপুরে যাওয়ার পর বিকেলে খবর নিয়ে দেখি তারা বাড়িতে পৌঁছায়নি। পরে সংবাদ পাই শীতলক্ষ্যায় লঞ্চডুবি হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার পর ছবি দেখালে স্মৃতির খোঁজ পাই। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। আরোহী এখনও নিখোঁজ রয়েছে। জানি না সে কোথায় আছে।

তিনি আরো বলেন, আমরা মরদেহ হলেও ফেরত চাই। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যেন মরদেহটি উদ্ধার করা হয়। যেন তাদের মা বাবাকে সান্ত্বনা দিতে পারি।

এর আগে রোববার দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জগামী আফসার উদ্দিন নামে লঞ্চটি ডুবে যায়। এই লঞ্চডুবির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে এম ভি আফসার উদ্দিন নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ যাওয়ার সময় এমভি রূপসী-৯ নামের কার্গো ধাক্কা দেয়। কার্গোটি ওই লঞ্চকে ঠেলে অনেক দূর নিয়ে যায়। এতে ওই লঞ্চটি মুহূর্তেই ডুবে যায়।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান