,

চট্টগ্রামে আগুনে জ্বলছে বস্তি

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর হালিশহরের বড়পোল এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বড়পোল ব্রিজের সাথে লাগোয়া মনসুর সওদাগরের বাড়ি এলাকায় অবস্থিত ২৫টি ভাড়া ঘর জ্বলছে এই ঘটনায়। স্থানীয়রা মনে করছেন, বস্তির কোনো রান্নাঘর থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে।

আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালেও আগুন দেখতে আসা উৎসুক জনতার কারনে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, আগুন নেভাতে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট যৌথভাবে কাজ করছে। আগুন নেভানো না পর্যন্ত হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমান জানানো যাবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর