,

ট্রাক নিয়ে ভেঙে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন

news-image

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের ঘৌলতলী বাজার এলাকায় মালবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে বহু পুরাতন একটি বেইলি সেতু। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। গতকাল শুক্রবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সেতু ভেঙে পড়ায় টঙ্গীবাড়ী-মাওয়া আন্তঃজেলা সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এ পথ ব্যবহারকারীরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে লৌহজং থেকে টঙ্গীবাড়ীর অভিমুখে কাঠের মালপত্র বোঝাই একটি ট্রাক ঘৌলতলী বেইলি সেতু পার হওয়ার সময় মাঝামাঝি গেলে ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে। এ সময় চালকসহ দুজন ট্রাক থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। দুর্ঘটনার সময় সেতুতে আর কোনো যানবাহন বা পথচারী ছিল না।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়ে বলেন, আহত দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। ট্রাকটি এখনও উদ্ধার হয়নি।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু