,

চাঁদা না দেওয়ায় ‘ডিবি’ পরিচয়ে কারখানায় হামলা

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি ডাইং কারখানায় ডিবি পুলিশ পরিচয়ে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে পাঁচ শ্রমিককে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেলে ফতুল্লা থানার লালপুর এলাকায় চাঁদ নিট কম্পোজিট কারখানায় এ সন্ত্রাসী হামলা হয়।

ঘটনার পর অভিযুক্ত তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। তারা হলেন- শাহাদাৎ হোসেন বাচ্চু, সুলতান মাহমুদ ও মীর সাজু। তারা ফতুল্লার সস্তাপুর ও লালপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে ৬০ থেকে ৭০ জনের একদল সশস্ত্র যুবক কারখানার প্রধান ফটকে হামলা চালায়। এ সময় নিরাপত্তারক্ষী ও শ্রমিকরা বাধা দিলে তাদের ওপর আক্রমণ করে তারা। পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় পাঁচ শ্রমিককে। পরে ডিবি পুলিশের স্টিকার লাগানো একটি হাইয়েস গাড়ি থেকে ১০-১২ জন নেমে জোর করে কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান।

শ্রমিকরা আরও জানান, হামলার সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে ওই তিনজনকে আটক করে। হামলার নেতৃত্বদাতা বাচ্চু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এর আগে তিনি জেলও খেটেছেন।

হামলার ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম জনি জানান, গত কয়েকদিন যাবত বাচ্চু ও তার লোকজন ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় হামলাসহ তাকে তুলে নিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় সাধারণ ডায়েরিও করেছেন।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রকিব উদ্দিন বলেন, তারা বিষয়টি তদন্ত করছেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু