,

ভারতে পাওয়া যাচ্ছে ‘জেলেনস্কি চা’, কেনা যাবে অনলাইনেও

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সম্মান জানাতে ভারতের একটি ব্যবসাপ্রতিষ্ঠান তার নামে চায়ের ব্র্যান্ড চালু করেছে।

অ্যারোমিকা টি নামে আসামের প্রতিষ্ঠানটি জানিয়েছে, রুশ আক্রমণের মুখে জেলেনস্কির ‘বীরত্ব ও সাহসিকতাকে’ সম্মান জানাতে তার নামে এই ব্র্যান্ড চালু করা হয়েছে।

আসামের উত্তর-পূর্ব রাজ্যে অবস্থিত অ্যারোমিকা টির পরিচালক রঞ্জিত বড়ুয়া পিটিআইকে বলেছেন, ‘জেলেনস্কি চা’ বুধবার থেকে যাত্রা শুরু করেছে। এটি অনলাইনে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, মূল বিষয় হলো প্রেসিডেন্টের বীরত্ব ও সাহসকে সম্মান জানানো, যিনি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এটি তার চরিত্রকে ফুটিয়ে তোলে।

ভারতের চা বোর্ডের তথ্য অনুসারে, রাশিয়া ভারতীয় চায়ের বৃহত্তম আমদানিকারক। ২০২১ সালে ভারত থেকে রাশিয়া ৩৪ দশমিক ৯ মিলিয়ন কেজি চা আমদানি করেছে। অন্যদিকে ইউক্রেন ২০২১ সালে ভারত থেকে ১ দশমিক ৭৩ মিলিয়ন কেজি চা আমদানি করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য