,

আপত্তিকর ভিডিও ধারণের পর ছড়ানোর ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ

news-image

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় গোপনে তরুণীর আপত্তিকর ভিডিও ধারণের পর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়েটির মা আশুলিয়া থানায় মামলা করেছেন। পরে অভিযুক্ত রনিকে আজ শুক্রবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

তার আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাকে আটক করা হয়। রনি পেশায় কাঠমিস্ত্রী। মেয়েটির ভাইয়ের বন্ধু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রনির মা বিদেশে থাকেন। এ কারণে রনি ওই তরুণীদের পরিবারের সঙ্গে তিনবেলা খেতেন। সেখানে আসা-যাওয়ার এক পর্যায়ে তরুণীর পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করেন রনি। সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময় তাকে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি নিয়ে মেয়েটি প্রতিবাদ জানালে ভিডিও না ছড়ানোর শর্তে তার কাছে ১০ হাজার টাকা দাবি করেন রনি।

আশুলিয়া থানার এসআই শ্রামলেন্দু ঘোষ জানান, তারা মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছেন।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু