,

লক্ষ্মীপুরে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে আবুল কালাম নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে জেলার মজু চৌধুরীর হাটের বালু মহলের লঞ্চঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, স্থানীয় বাবুল মেম্বারের বালুর ড্রেজিংয়ে কাজ করতে গিয়ে আঘাত পেয়ে মারা যান আবুল কালাম। তিনি উপজেলার চর আলী হাসান গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে। তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, স্থানীয় বালু ব্যবসায়ী বাবুলের অবৈধ ড্রেজার মেশিনে কাজ করছিলেন কালাম। মধ্যরাতে হঠাৎ তার মাথায় ও পায়ে আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তাদের দাবি, ড্রেজিং মেশিনের আঘাতেই তার মৃত্যু হয়েছে।

ঘটনাটি সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মমিনুল হক জানান, মরদেহের মাথায়, পেছনে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর