,

যাত্রাবাড়ীতে ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

news-image

নিউজ ডেস্ক : তিন মাদক কারবারিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেপ্তাররা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

শুক্রবার গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন- শাহ আলম, মোছা. মিনু আক্তার ও মো. হৃদয় মিয়া ।

আশরাফুল ইসলাম বলেন, রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, যাত্রাবাড়ী থানার দনিয়া কলেজের পশ্চিম-উত্তর পাশে কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রি করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তাররা গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু