,

নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্র ৪ দিন পর উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের ‘মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার’ নিখোঁজ দুই শিক্ষার্থী ৪ দিন পর অবশেষে নিলফামারীর ডিমলা উপজেলা থেকে উদ্ধার হয়েছে।

বুধবার দিবাগত রাতে তাদেরকে পরিবারের সদস্যদের হাতে হাতে তুলে দেয়া হয়েছে।

ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ব্যাপারে ১৫ মার্চ কচাকাটা থানায় সাধারণ ডায়েরি করা হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর নজরে আসলে এক ব্যক্তি তাদের হেফাজতে নিয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন তাদের নীলফামারী থেকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে।

উদ্ধার হওয়ার শিক্ষার্থীরা হলেন, বল্লভের খাষ ইউনিয়নের কাইয়ের চরের জান্নাত আলীর ছেলে নাঈম (১৪) ও একই উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামের রাকিবুল ইসলাম (১১)।

বৃহস্পতিবার পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওই দুই শিক্ষার্থী রাত জেগে মোবাইল ফোন ব্যবহার করায় তাদের বিচারের আওতায় আনা হয় এবং তাদের অভিভাবকদের মাদ্রাসায় ডেকে আনার জন্য সিদ্ধান্ত হয়। বিচারে কঠিন নির্যাতন হতে পারে এই ভয়ে তারা আত্মগোপনে চলে যায়।

এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, ওই দুই শিক্ষার্থী মাদ্রাসায় দুষ্টুমি করে। তাদের বিচার করা হবে এই ভয়ে মাদরাসা থেকে আত্মগোপনে চলে যায় নীলফামারীতে। পরে সংবাদ প্রচার হলে তাদের হেফাজত রাখে নীলফামারী জেলার ডিমলা উপজেলার এক ব্যক্তি। খবর পেয়ে পরিবারের লোকজন তাদের বাড়িতে নিয়ে আসে বলে জানতে পেরেছি।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯