,

বেপরোয়া ট্রাক কেড়ে নিল ব্যাংক কর্মকর্তা দম্পতির প্রাণ

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শহরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কে পৌর শিশুপার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর মনিরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী ফারজানা ইসলাম (৩০)। স্বামী-স্ত্রী দুজনই গ্রামীণ ব্যাংকের শরীয়তপুরের ডোমসার শাখার কর্মকর্তা ছিলেন।

জানা গেছে, অফিসের কাজ শেষ করে তারা মোটরসাইকেলে করে পটুয়াখালী যাচ্ছিলেন। মাদারীপুর শহরের পৌর শিশুপার্কের কাছে এলে পেছন থেকে ইটবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাকিল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু