,

দই বেগুন

news-image

নিউজ ডেস্ক : দই বেগুন সঠিক ভাবে রাঁধতে পারলে চাটতে হবে আঙুল। রইল দই বেগুন বানানোর প্রণালী।

উপকরণ

১। বেগুন: ২টি (মাঝারি আকারের, ছোট চৌকো করে কাটা)

২। টমেটো: ১টি (ছোট চৌকো করে কাটা)

৩। পেঁয়াজ: ১টি

৪। হলুদ, মরিচ গুঁড়া: ছোট চামচের ২ চামচ করে)

৫। দই: ৩ চামচ

৬। ধনেপাতা: পরিমাণ মতো
প্রণালী

১। বেগুনে লবন, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে ভাল করে ভেজে নিতে হবে প্রথমে।

২। বেগুন সিদ্ধ হয়ে এলে তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং আন্দাজ মতো আর একটু লবন।

৩। ভাল করে নেড়ে নিন। তার পর দিন টমেটো এবং সামান্য পানি। মনে রাখবেন বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। কাজেই পানি দিতে হবে মেপে।

৪। শেষে, একদম কম আঁচে দিয়ে দিন দই। ভাল করে নেড়ে নেবেন, যাতে দই কেটে না যায়।

৫। রান্না হয়ে এলে নামিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিন অল্প ধনেপাতা। ব্যাস তৈরি সুস্বাদু দই বেগুন।

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬