,

তিনদিনের ছুটিতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে তীব্র যানজট

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : টানা তিনদিনের ছুটিতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রধান প্রবেশপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। গরমের মধ্যে এমন যানজট ভোগান্তি বাড়িয়েছে এই রুটে চলাচলকারী চালক ও যাত্রীদের। অন্যদিকে যমুনা নদীর পানি কমে যাওয়ায় ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে।

যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপার করছে। যার ফলে পণ্যবাহী ট্রাকগুলো ২-৩ দিন অপেক্ষা করেও ফেরি পার হতে পারছে না। এতে দুর্ভোগের শিকার হচ্ছে মালবাহী যানবাহনের শত শত চালক ও শ্রমিক।

এদিকে এসব সুযোগ কাজে লাগিয়ে চলছে সিরিয়াল বাণিজ্য। একাধিক ট্রাক ড্রাইভার জানিয়েছেন, ১৪৬০ টাকা সরকার নির্ধারিত মূল্যের পরিবর্তে বড় ট্রাক থেকে নেয়া হচ্ছে ২১০০ টাকা করে। আর ছোট ট্রাক ১৭০০ থেকে ১৮০০ টাকা। সংশ্লিষ্টরা বিষয়টি শুনেছেন এবং ক্ষতিয়ে দেখবেন বলে জানান।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা পয়েন্টের গেজ রিডার ফারুক হোসেন বলেন, বিগত ৭ দিনে যমুনা নদীর পানি ৩০ সেন্টিমিটার কমেছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, নাব্যতা সঙ্কটের কারণে ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। এতে উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুয়ায়ী, পাটুরিয়া ঘাটে প্রায় ১ হাজার যানাবহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। ঘাটে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বাড়ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না