,

থানার মধ্যে পলাতক আসামিদের সঙ্গে জন্মদিন পালন, ওসি প্রত্যাহার

news-image

কক্সবাজার প্রতিনিধি : আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হত্যাচেষ্টা মামলার পলাতক আসামিদের সাথে থানার ভেতরে কেক কেটে জন্মদিন পালন করা কক্সবাজারের চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি প্রচারের পর সমালোচনার ঝড় উঠলে জেলা পুলিশ তাকে প্রত্যাহার করে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণির জন্মদিন ছিল ২ মার্চ। ওইদিন তিনি নিজ কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে।

হত্যাচেষ্টা মামলার পলাতক আসামিদের সাথে থানার মধ্যে পলাতক আসামিদের সঙ্গে ওসির জন্মদিন পালন, আসামিদের কেক খাইয়ে দেয়া ও আসামিদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখে সমালোচনা করছেন অনেকে। বিষয়টি নজরে আসার পর ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।

জানা যায়, ছাত্রলীগের আধিপত্য বিস্তারের জের ধরে ২০১৯ সালের ২৯ এপ্রিল রাতে অস্ত্রধারী একদল তরুণ চকরিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য তারেকুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করেন এবং তার মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনায় তারেকুলের ছোট ভাই তানজীমুল ইসলাম বাদী হয়ে চকরিয়া থানায় উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক আরহান মাহমুদ ওরফে রুবেলকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন।

কয়েক মাস আগে আদালতে ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আরহান মাহমুদ ওরফে রুবেল, মো. আলিফসহ ছাত্রলীগের ১৪ জন তরুণ গত ২ মার্চ কেক নিয়ে ওসির কক্ষে প্রবেশ করেন। এরপর কেক কেটে ওসির জন্মদিন পালন করা হয়।

এ সময় ওসিকে কেক খাইয়ে দেন আসামিরা। ওসিও তাঁদের নিজ হাতে কেক খাইয়ে দেন। তোলা হয় অনেক ছবি। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে বির্তক শুরু হয়।

এ ব্যাপারে অভিযুক্ত ওসির বক্তব্য পাওয়া যায়নি। তার সরকারি মোবাইল ফোনটি এখন ওসি (তদন্ত) জুয়েল ইসলামের হাতে রয়েছে। তিনি জানান, ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী