,

রাঙামাটিতে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

news-image

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি শহরে ছুরিকাঘাতে জয় ত্রিপুরা নামের এক ছাত্রলীগ নেতাকে খুন করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে শহরে পোস্ট অফিস সংলগ্ন হাসপাতাল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয় শহরের দেবাশীষ নগরের মৃত খোকন মনি ত্রিপুরার ছেলে। তিনি ছাত্রলীগ রাঙামাটি সদর উপজেলার উপ-প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে জয় ত্রিপুরা হাসপাতাল সড়ক হয়ে হেঁটে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতাবস্থায় জয়কে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতাল সূত্র জানায়, গতকাল বুধবার রাত ৩টা ২০ মিনিটে জয় ত্রিপুরাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, ‘এ হত্যাকাণ্ড কে ঘটিয়েছে তা তদন্ত করতে পুলিশকে জানানো হয়েছে। নিহত জয় ত্রিপুরা রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন।’

এ ব্যপারে রাঙামাটি কোতয়ালী থানার ওসি কবির হোসেন বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা হয়নি।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর