,

হাসপাতাল থেকে ব্যাগভর্তি ইনজেকশন পাচারের সময় নারী আটক

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বিপুল পরিমাণ ইনজেকশন পাচারকালে শাহেদা বেগম নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

শাহেদা কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ফজল মিয়ার স্ত্রী। তার কাছ থেকে ব্যথানাশক রেলট্রোক্স-২ এমএল ইনজেকশন ৭০ পিস ও অ্যান্টিবায়েটিক মেগাপাইম এক গ্রাম এবং গ্যাস্ট্রিকের পেনটিড ৪০ গ্রাম মিলে ৩০০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।

শাহেদা জানান, তিনি চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আসেন। এ সময় হাসপাতালের আয়া রাশেদা বেগম তার হাতে ইনজেকশন ভর্তি ব্যাগ তুলে দিয়ে বাড়িতে পৌঁছে দিতে বলেন। ব্যাগটি নিয়ে হাসপাতাল চত্বরে জনতার হাতে আটক হন তিনি।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আরএমও ডা. পুলক কুমার সরকার জানান, হাসপাতালের কে এর সঙ্গে জড়িত তা চিহ্নিত করার চেষ্টা করছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান