,

বান্দরবানে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের লামায় ব্রিক ফিল্ডের ইট বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল মঙ্গলবার রাত ৭টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা কাটালছড়া রোডের শামুকছড়া ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে দুর্ঘটনার পরপরই লামা ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সময় জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতদের স্থানীয় কেউ চিনতে না পারায়, তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই নোয়াখালী থেকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় ব্রিকফিল্ডে কাজ করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর