,

বান্দরবানে টংকাবতীর এলাকায় ইউপিডিএফের এক কর্মীকে গুলি করে হত্যা

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সদর উপজেলার টংকাবতীর এলাকায় ইউপিডিএফের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জলন্ত তঞ্চঙ্গ্যা (৩৫) রাজবিলা ইউনিয়নের ঠ্যাংলুংপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে জলন্ত তঞ্চঙ্গ্যা মোটরসাইকেলে করে টংকাবতীর এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে ব্রিক ফিল্ড এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে এলাকার লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি নিশ্চিত হওয়া না গেলেও এর জন্য জেএসএস মূল দলকে দায়ী করছে ইউপিডিএফ গণতান্ত্রিক (ইউনাইটেড ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট)।

এ বিষয়ে ইউপিডিএফের বান্দরবান জেলার সাধারণ সম্পাদক উবামং মার্মা জানান, জলন্ত তঞ্চঙ্গ্যা এক সময় জেএসএস মূল দলের সক্রিয় সদস্য ছিলেন। বছরখানেক আগে তিনি জেএসএস ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পরে ইউপিডিএফের সমর্থক হয়ে কাজ করছিলেন। এ কারণে জেএসএস সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর