,

পারিবারিক অশান্তির’ কারণে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

news-image

‘ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলায় পারিবারিক অশান্তির কারণে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ এ রায় দেন। রাষ্ট্রপক্ষের এপিপি কংস বণিক এ তথ্য জানিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুল কাদের। তিনি ফুলগাজী উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৫ জানুয়ারি গলাটিপে শ্বাসরোধ করে স্ত্রী আয়েশা আক্তার মুক্তাকে হত্যা করেন কাদের। এরপর তিনি প্রচার করেন স্ত্রী অসুস্থ হয়ে মারা গেছেন। ঘটনার পরদিন মুক্তার মা ফুলগাজী থানায় একটি মামলা করেন।

আইনজীবী কংস বণিক বলেন, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারণে এক পর্যায়ে কাদের স্ত্রীকে হত্যা করেন।

আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন টিপু জানান, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। সেখানে তারা ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯