,

পাঁচ কোটি ৩৮ লাখ টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাঁচ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের এক কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মঙ্গলবার ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

শেখ খালিদ বলেন, মঙ্গলবার ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকায় জনৈক নুর কবিরের মাছের ঘেরে মাদকের বড় একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়।

এক পর্যায়ে মাছের ঘেরটিতে তল্লাশি চালানো হয়। এতে মাছ ধরার জালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ১ কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। এসব মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ৩৮ লাখ টাকা।’

মাদক উদ্ধারের ঘটনায় মাছ ঘেরটির মালিক নুর কবিরকে আসামি করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল শেখ খালিদ।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান